উজ্জ্বল সাফল্যে সম্পন্ন হল ‘নৃত্যময় ২০২৬’ জাতীয় মেগা নৃত্য উৎসব
সিলিগুড়ি, ৩ এপ্রিল ২০২৬ – নৃত্যের রঙ-ছন্দে মাতোয়ারা হয়ে উঠল সিলিগুড়ির মিত্র সম্মিলনী হল। আজ এখানে অনুষ্ঠিত হলো জাতীয় মেগা নৃত্য উৎসব ‘নৃত্যময় ২০২৬’। দেশ-বিদেশ থেকে আগত শিল্পী ও নৃত্যপ্রেমীদের পদচারণায় ভরে ওঠে পুরো প্রাঙ্গণ। উৎসবের পরিচালক শ্রীমতী রিম্পি সাহা বণিক-এর দক্ষ নেতৃত্বে আয়োজনটি ছিল এক কথায় অসাধারণ। শাস্ত্রীয়, লোকজ, আধুনিক ও সমসাময়িক নৃত্যের এক অপূর্ব সমন্বয় ঘটে…

