সমর্পণ – নৃত্যের মাধ্যমে ঈশ্বর আরাধনা | Sparsh Studio

ভক্তি, ছন্দ ও ঐতিহ্যের মাধুর্যে মন্ডিত এক মনোরম সন্ধ্যা উপহার দিল ‘স্পর্শ – স্টুডিও ফর পারফর্মিং আর্টস’। সম্প্রতি শহরের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজিত হয় শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান ‘সমর্পণ’

অনুষ্ঠানের সূচনা হয় শিব বন্দনা-র মধ্য দিয়ে। এই আবেগঘন পরিবেশনা দর্শকদের আত্মিক জগতে পৌঁছে দেয় এবং ভক্তির এক অনন্য আবহ তৈরি করে। প্রতিটি অঙ্গভঙ্গি ছিল লালিত্যময়, প্রতিটি অভিব্যক্তি যেন ভক্তির বার্তা বহন করছিল। ভারতীয় শাস্ত্রীয় ঐতিহ্যের সমৃদ্ধ ছন্দময় পরিবেশনা উপস্থিত সকলের মন জয় করে নেয়।

গুরু শর্মিলা বিশ্বাস-এর শিষ্য কৃষ্ণেন্দু সাহা ওড়িশি নৃত্যের মাধ্যমে পরিবেশন করেন এই ভক্তিমূলক নিবেদন। তাঁর নৃত্যের প্রতিটি মুদ্রা ও ভঙ্গিমা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সুমন সারওয়াগী। তাঁর নিপুণ নির্দেশনায় ‘সমর্পণ’ সত্যিই এক স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যা হিসেবে পরিণত হয়, যা উপস্থিত প্রতিটি রসিক দর্শকের হৃদয়ে গভীর ছাপ ফেলে। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল CA TV Global.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *