কবিতার দর্পনে দেখি মুখ বারে বার; উত্তরাপনের কবিতা উৎসব ২০২৬


শিলিগুড়ি, ১৮ মার্চ: আগামী ২১শে মার্চ, বিশ্ব কবিতা দিবস উপলক্ষ্যে ‘উত্তরাপন পরিবার’ আয়োজন করছে বিশেষ কবিতা উৎসব ২০২৬। শনিবার বিকেল ৫টায় শ্রমিক ভবনে (বিশ্বদীপ সিনেমা হলের বিপরীতে) অনুষ্ঠিত হতে চলা এই কবিতা সন্ধ্যার শিরোনাম “কবিতার দর্পণে দেখি মুখ বারে বার”।

উৎসবের সার্বিক পরিচালনার দায়িত্বে থাকবেন বিশিষ্ট কবি ও আয়োজক কমিটির অন্যতম সদস্য শ্রী দেবাশীষ ভট্টাচার্য্য। তাঁর নেতৃত্বে এই আবৃত্তি ও কবিতা-আসরটি উত্তরবঙ্গের কবিপ্রেমী দর্শকদের জন্য এক বিশেষ উপহার হয়ে উঠবে বলে আশা রাখছেন আয়োজকরা।
বিশ্ব কবিতা দিবসের গুরুত্বকে সামনে রেখে এই অনুষ্ঠানের মাধ্যমে কবিতা ও তার দর্পণে ফুটে ওঠা সমাজ, জীবন ও আবেগের প্রতিচ্ছবিকে তুলে ধরাই মূল লক্ষ্য। অংশ নেবেন উত্তরবঙ্গের বিশিষ্ট ও নবীন কবি-আবৃত্তিশিল্পীরা।

উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে CA TV Global। আয়োজকরা সমস্ত সাহিত্যপ্রেমী ও সুধীজনকে এই কবিতার আসরে উপস্থিত থেকে উৎসবকে সফল করে তোলার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *